SAJMI · CUSTOMER CARE
Frequently Asked Questions
অর্ডার, পেমেন্ট, সাইজ ও ডেলিভারি সম্পর্কে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর।
আপনার প্রশ্নের উত্তর
কীভাবে অর্ডার করব?
পণ্যের পেজে সাইজ ও পরিমাণ নির্বাচন করুন। এরপর “এখনই কিনুন” বা কার্ট থেকে নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল দিয়ে অর্ডার নিশ্চিত করুন।
Cash on Delivery আছে?
বর্তমান অর্ডার ব্যবস্থায় Cash on Delivery আছে। অর্ডার নিশ্চিত করার সময় দেখানো মোট বিল ও পেমেন্ট পদ্ধতি মিলিয়ে নিন।
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভিতরে ৳80 এবং ঢাকার বাইরে ৳130। অর্ডারের সময় সঠিক delivery area নির্বাচন করুন।
আমার অর্ডারের অবস্থা কীভাবে জানব?
Track Order পেজে অর্ডার নম্বর অথবা অর্ডারে দেওয়া মোবাইল নম্বর লিখুন। মোবাইল দিয়ে খুঁজলে সর্বশেষ অর্ডার দেখানো হবে। কুরিয়ারের তথ্য পাওয়া গেলে তার status-ও দেখা যাবে।
কোন সাইজটি নেব?
নিজের ভালো ফিট হওয়া পোশাকের মাপ নিয়ে নির্দিষ্ট পণ্যের chart-এর সঙ্গে মিলিয়ে নিন। নিশ্চিত না হলে পণ্যের link ও মাপ WhatsApp-এ পাঠান।
অর্ডারের তথ্য পরিবর্তন করতে চাইলে কী করব?
অর্ডার নম্বরসহ ফোন বা WhatsApp-এ যোগাযোগ করুন। অর্ডারের বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে পরিবর্তন করা সম্ভব কি না জানানো হবে।
রিটার্ন বা এক্সচেঞ্জ করতে চাইলে কী করব?
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে অর্ডার নম্বর, সমস্যার বিবরণ ও ছবি দিয়ে যোগাযোগ করুন। পোশাক অব্যবহৃত, না-ধোয়া ও ট্যাগ-প্যাকেজিং অক্ষত থাকতে হবে। ক্রেতার ভুল হলে প্রযোজ্য delivery charge ক্রেতার; SAJMI-এর ভুল হলে SAJMI বহন করবে।
Account দিয়ে কীভাবে login করব?
নিবন্ধিত ইমেইল অথবা account-এ যুক্ত মোবাইল নম্বর ও password ব্যবহার করুন। Google login বাটন থাকলে সেটিও ব্যবহার করতে পারেন।